১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় দুই সহোদরের বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হচ্ছে-সুমেল,রুমেল ও সজল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানান, আহত তিনজনের মধ্যে একজনকে নাক, কান ও গলা বিভাগে এবং দুজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানান ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানান। এ নিয়ে কোম্পানীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে।
সহকারী পুলিশ সুপার(কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সার্কেল নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় নিহত যুবলীগ নেতা আব্দুল আলীর সহোদর আব্দুল হক ও সুমেলের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে এ তিনজন আহত হন। আহতদের সুমেল ও রুমেল সহোদর। সজল তাদের ভাগ্নে আব্দুস সালাম মেম্বারের ছেলে। তিনি জানান, হাঙ্গামা সৃষ্টিকারীদের ধরতে কোম্পানীগঞ্জের ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D