এবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ আটক

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের গেট থেকে তাকে আটক করা হয়।

রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। হাইকোর্টের সামনে গত মঙ্গলবার গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাতে ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আটকের পর মেজর হাফিজকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।