৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে। ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের একজন কর্মকর্তা।
সুনির্দিষ্ট কোন অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্টভাবে না জানালেও তিনি বলেন, মঙ্গলবার সুপ্রিমকোর্টের সামনে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টির কারণে ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল তার।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রণাঙ্গনের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল বের করে।
মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, শাহ মোহাম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান’সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এরপর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু গাড়ি ভাংচুর করে।
এতে কিছু সময়ের জন্য ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D