১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া বাজারে মঙ্গলবার রাত ১১টায় একটি গ্যারেজে রাখা গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে রেদওয়ান আহমদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ২নং লক্ষীপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র। এই ঘটনায় একজন ফায়ারম্যানসহ আহত হয়েছেন আরো ১০জন। তাদের মধ্যে আহত ফায়ারম্যান বেলাল হোসেনসহ তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরো তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আসামপাড়া বাজারের ব্যবসায়ী আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটে। এক পর্যায়ে গ্যারেজে থাকা প্রাইভেট কার ( প্রোবক্স) এর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে। পার্শ্ববর্তী দোকানসমূহে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়েই দেওয়ান আহমদ মারা যান। জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ও সেনানিবাস ফায়ার সার্ভিসের টিম প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক হুমায়ুন কবির হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে একজনের মৃত্যু হয়েছে। একজন ফায়ারম্যানসহ কয়েকজন আহত হয়েছে। আগুনে একটি ক্রাশার মেশিনসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান উপ-পরিচালক।
এই ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নিবার্হী অফিসার মৌরীন করিম,জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনাস্থলে ছুটে যান। আহতদের মধ্যে গুরুত্বর ৩জন কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D