৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
ভারতের সঙ্গে চুক্তি ও বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় তিনি বলেন, আধিপত্যবাদী অপশক্তি ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের আন্দোলনের মূর্তপ্রতীকে পরিণত হয়েছেন শহীদ আবরার ফাহাদ। আবরার বর্তমান দুরাচার সরকারের বিরুদ্ধে কেবল বলিষ্ঠ কণ্ঠস্বরই নয়, শহীদ আবরার এখন দেশপ্রেমের প্রতীক।
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিছক একটি হত্যাকাণ্ড নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের রাষ্ট্র, সমাজ ও চিন্তা-চেতনায় যে পচন ধরেছে, আবরার হত্যা তারই নগ্ন বহির্প্রকাশ। অবৈধ চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসই ছিল আবরার ফাহাদের অপরাধ। আবরার বাংলাদেশের স্বার্থের পক্ষে, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলায়, এ দেশীয় তাবেদাররা তাকে সহ্য করতে পারেননি। আর পারেননি বলেই আবরারকে নির্মমভাবে হত্যা করে আধিপত্যবাদী অপশক্তি বাংলাদেশের বিরোধী গোষ্ঠীকে তারা একটি সতর্ক বার্তা দিয়েছেন।’
মিছিলে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, লোকমান হোসেন হাওলাদার, শাহ আলম, জহিরুল ইসলাম বাশার, এমএ হান্নান, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, সদস্য শহিদুল ইসলাম পামেল, জাহিদুল আলম মিলন, হিমু, তানভীর আহমেদ, আহমেদ সোহেল মামুন এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
আর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুর রহিম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D