বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে : নানক

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে : নানক

দলের বিরুদ্ধে যারা যড়যন্ত্র করবে তাদের কোনো ছাড় নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, দলের সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সংগঠিত করে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের যে ঘোষণা দেন, তা শুধু তার স্বপ্ন, বাস্তবে মাঠে দাঁড়ানোর মতো কোনো শক্তিই নেই বিএনপির।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, অধ্যক্ষ মেরিনা জাহান, সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার ঘোষনা দেন তিনি। এদিকে জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণায় বর্ধিত সভার উপস্থিত নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেন।