সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের সমাবেশের ডাক

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের সমাবেশের ডাক

আগামী ২২ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ ডেকেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে এ বৈঠক আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বৈঠকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রাজধানীতে নাগরিক সমাবেশ করার বিষয়েও আলোচনা হয়। এর আগে গত ১৩ অক্টোবর আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের নাগরিক শোকসমাবেশ থেকে ১৮ অক্টোবর নাগরিক শোকসভার কর্মসূচি ঘোষণা করা হয়।