১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ভারতকে দেয়া হচ্ছে না জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে নির্মাণাধীন আউটার স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের গ্যাস ভারতে দিচ্ছি না। এখানে তথ্যটা ভুল। আমরা কোত্থেকে বিক্রি করব গ্যাস? মূলত আমরা বিদেশ থেকে গ্যাস এনে এটা প্রক্রিয়াজাত করে সিলিন্ডারে ঢুকাব। সেই গ্যাস আমরা ভারতকে দেব। এতে আমাদের মার্কেট বড় হবে। দেশের উন্নতি হবে। আমাদের লাভ, আমরা রি-এক্সপোর্ট করছি।
ড. মোমেন বলেন, অনেকের ধারণা, আমরা নিজেদের গ্যাস দিয়ে দিচ্ছি। নো ওয়ে, আমরা এটা রি-এক্সপোর্ট করব, এটা দুনিয়ার সব দেশেই হয়।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D