সিলেটে সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন দেখে মুগ্ধ এল কৃষ্ণামূর্তি

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

সিলেটে সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন দেখে মুগ্ধ এল কৃষ্ণামূর্তি

সিলেটে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপন দেখে মুগ্ধ হয়েছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার এল কৃষ্ণামূর্তি। সম্প্রীতির এই মিলন মেলায় মনোরম পরিবেশে বিভিন্ন মন্ডপে স্বতস্ফূর্তভাবে নারী-পুরুষের উপস্থিতি ও স্বাচ্ছন্দে ধর্মীয় উৎসব পালনে সন্তোষ প্রকাশও করেন তিনি।

রোববার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরাবাজার শ্রীশ্রীঁ বলরাম জিউর আখরা পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বন্ধুত্বপূর্ণ মনোভাব ও ধর্মীয় সহমর্মিতার কারণে শারদীয় শুভেচ্ছা ও সকল নাগরিকদের অভিনন্দনও জানান।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মিরাবাজার সার্ব্বজনীন পূজা কমিটির সভাপতি সুজিতকুমার দেব সাধন, সহসভাপতি শ্যামল চন্দ্র দে ও নিতিশরাউত, সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সাধারণ সম্পাদক চন্দন শ্যাম পুরকায়স্থ, সৌমিত্র চৌধুরীশ্যামলু, তপন কুমার নাগ, কোষধ্যাক্ষ অঞ্জন ঘোষ, কার্যকরী কমিটির সদস্য গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, প্রীতমচক্রবর্তী, মানিক রায় চৌধুরী, উপদেষ্টা সুব্রত চক্রবর্তী জুয়েল, বিশ্বনাথ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তাপসী চক্রবর্তী, সিটি সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু এবং ভারতীয় হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট