১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দেলোয়ার নগর গ্রামে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মো. জুয়েল আহমেদ (২৩) ও একই গ্রামের প্রয়াত গাজী শেখ ফরিদের ছেলে শেখ আহমেদ আলী (২৮)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের মাদক বিক্রি করার সময় ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D