সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম শুরু হচ্ছে আজ

৫ অক্টোবর ২০১৯, শনিবার : সিলেট জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শনিবার (৫ অক্টোবর)। বাদ আসর হযরত শাহজালাল (রঃ) জিয়ারতের মধ্য দিয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে এ তথ্য জানান সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। একইসাথে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারতে শরীক হওয়ার জন্য আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট