জৈন্তাপুরে মানবপাচারকারী স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

জৈন্তাপুরে মানবপাচারকারী স্বামী-স্ত্রী আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানব পাচারকারী এক মহিলাকে তার স্বামীসহ আটক করেছে পুলিশ। তাদেরকে মানবপাচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে অভিযান করে জৈন্তাপুর উপজেলার শুক্রবারী বাজার থেকে মানব পাচারকারী চক্রের সদস্য দিলারা বেগম (৪০) ও তার স্বামী সিলেটের বালাগঞ্জ থানার মৈশাশী গ্রামের জসিম উদ্দিন (৪৮) কে আটক করা হয়। দিলারা বেগম মানবপাচার ও প্রতিরোধ আইনের মামলার আসামী।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মানব পাচারকারীরা কৌশলে প্রত্যন্ত অঞ্চলের গরীব অসহায় নারীদের বিদেশে ভাল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তারা নারী পাচার করে আসছে।

তাদেরকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট