৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
আইনি পথ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির আন্দোলন যুক্তিযুক্ত নয়। খালেদা জিয়া কোনো রাজনৈতিক বন্দি নয়। রাজনৈতিক বন্দি হলে আন্দোলনের প্রশ্ন আসে।’
এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘উইকিলিকসের তথ্যে উঠে এসেছে যে, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে খালেদা জিয়া জানতেন ও তা তারেক রহমানের নির্দেশে হয়েছে। এখন বিএনপি এ বিষয়ে কী জবাব দেবে?

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D