১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
৩ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার : নবগঠিত সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন তৃনমুল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি কামরুল হুদা জায়গীরদারকে জেলা বিএনপির আহবায়ক করে কমিটি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
বৃহস্পতিবার রাত ৮টায় এক বৈঠকে সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের সভাপতিত্বে ও সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই কমিটির সমন্বয়ে জেলা বিএনপি ও সকল উপজেলা পৌর বিএনপির কার্যক্রম গতিশীল হবে। একই সাথে এই কমিটির নেতৃত্বে একটি সার্থক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এছড়াও সিলেট জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে যোগ্য সৎ ও কর্মীবান্ধব প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনার জন্য সকল উপজেলা/পৌর শাখার কাউন্সিলরদের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন, সিলেট জেলা যুবদল নেতা আব্দুল খালিক, সাহেদ আহমদ, এহসানুল করিম মিশু, মঈন উদ্দিন, আব্দুর রকিব মুস্তাক, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, রফিক উদ্দিন, তমিজুল ইসলাম, ডাঃ সাইদুল ইসলাম, আব্দুস সালাম, সুমেল আব্দুল মুকিত, আজাদ আহমদ, এহসান রেজা চৌধুরী, আজহার চৌধুরী, আব্দুস সাহিদ, আমির হোসেন, মনির হোসেন, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, শিপন চন্দ, নাঈম আহমদ, আব্দুল মন্নান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D