১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২১ সাল মেয়াদের পরিচালনা পর্ষদের দায়িত্ব নিয়েছেন নব-নির্বাচিতরা। মঙ্গলবার চেম্বারের কনফারেন্স কক্ষে নব-নির্বাচিত সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ ও ১৯ জন পরিচালক দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘সিলেট চেম্বার অব কমার্স সিলেটের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। ব্যবসায়ীদের দাবী দাওয়া সরকারের নিকট তুলে ধরতে চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চেম্বারের নির্বাচন সিলেটের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
তিনি বলেন, ‘সিলেট চেম্বারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি মনে করি আমরা শতভাগ সফল হয়েছি। তিনি নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন বোর্ড, আপীল বোর্ড, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সিলেট চেম্বারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।’
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেটের ব্যবসায়ী সমাজ আমাদেরকে নির্বাচিত করে যে আস্থা দেখিয়েছেন, কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে আমরা সদা সচেষ্ট থাকবো।’
সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের নবনির্বাচিত সহ সভাপতি তাহমিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মোঃ আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকি, শমশের জামাল, ওয়াহিদুজ্জামান চৌধুরী ও মোঃ আমিনুজ্জামান জোয়াহির।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D