১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জাকির হোসেন, কামাল হাসান জুয়েল, আহমেদ আহসান মাহবুব, দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, হোসাইন আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, আজিজ খান সজিব, আব্দুল্লাহ আল মামুন, ছদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, এম. সুয়েব আহমদ, সৈয়দ মিনহাজ, আশিকুর রহমান আশিক, সাইফুল ইসলাম উজ্জ্বল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, আজম খান, খন্দকার মনিরুজ্জামান মনির, সৈয়দ শাহীদ হোসেন সাবু, রিপন আহমদ, আব্দুল হান্নান, শাওন আহমদ ইমরান, মনাফ আহমদ, জীবন আহমদ, সেবুল আহমদ, ফাহিম রহমান মৌসুম, সালেক আহমদ, সাইফুল ইসলাম কোরেশী প্রমুখ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। বিচারের নামে প্রসহসনের মাধ্যমে তাকে বন্দি করে রাখার মাধ্যমে গণতন্ত্রকেই বন্দি করে রাখা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বর্তমান সরকারকে ক্যাসিনো ও জুয়াড়িদের সরকার উলেখ করে অবিলম্বে গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ নিশিরাতের সরকার শেখ হাসিনার কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ভয়-ভীতি মামলা-হামলা উপেক্ষা করে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশ ও আজকের মানববন্ধন যেভাবে সফল করেছেন তেমনিভাবে আগামী দিনের আন্দোলন সংগ্রামেও নেতাকমীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D