১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর আুপজেলার হরিপুর এলাকায় যাত্রীবাহী লেগুনা উল্টে গিয়ে ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি বাস ও লেগুনা তামাবিলের দিকে যাচ্ছিল। হরিপুর ৬নং গ্যাসকূপের সামনে বাসটি লেগুনাকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনার ৭ জন আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরন করে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ফলে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই আজিজুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D