৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সরাসরি ভোটের মাধ্যমে দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করেছে ছাত্রদল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে মির্জা আব্বাস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু।
ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ৯ জন সভাপতি প্রার্থী এবং ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্য থেকে দুই পদে দু’জনকে বেছে নিতে ভোট দেন ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক শাখার ৫৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন। এর মধ্যে, ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী রওনুক ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।
মোট ৫৩৪ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮।
অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট।
এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় মির্জা আব্বাসের বাসায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। এরপর এক ঘণ্টার বিরতি নিয়ে ভোট গণনা শুরু হয়ে শেষ রাত দেড় টায়। এর আগে, স্কাইপিতে প্রার্থী ও কাউন্সিলদের মতামত নেন তারেক রহমান। প্রার্থীরা জানান, তাদের উপস্থিতিতে যেনো ভোট গণনা হয়। পরে কাউন্সিলর ও প্রার্থীদের সম্মতিক্রমে প্রার্থীদের সামনে রেখে ভোট গণনা শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D