৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল স্থাপন করা হবে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাঙ্গমার সঙ্গে তার শিলংয়ের অফিসে সাক্ষাতকালে তিনি এ কথা জানান। এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
বৈঠকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মহান মুক্তিযুদ্ধের সময়ে আন্তরিক সহযোগিতার জন্য মেঘালয়ের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নির্মাণ কাজ ও স্থাপত্যের জন্য পাথর আমদানি করছে। মেঘালয় থেকে পাথর আমদানি করলে খরচ কম হবে। মেঘালয় বাংলাদেশ থেকে কম দামে রাবার আমদানি করতে পারে।
মুখ্যমন্ত্রী সাঙ্গমা বলেন, রাজ্য সরকার পাথর পরিবহন সহজ করার জন্য কনভেয়ার বেল্ট নির্মাণ করবে । তিনি বাংলাদেশ থেকে রাবার আমদানির বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে তারা উভয়েই তমাবিল ডাউকি রুটে বাস চলাচল এবং সীমান্ত হাট ব্যবস্থাপনা আরো সহজ করে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
তথ্যমন্ত্রী পরে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচার একটি (ইংরেজি ভার্সন) কপি, নৌকার রেপলিকা, নকশি কাঁথা এবং জামদানি শাড়িসহ কিছু উপহার মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে উপহার দেন।
ড. হাছান মাহমুদ আগামী বছরে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
বৈঠকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের স্ত্রী নূরান ফাতেমা, গোহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার এসএম তানভির এবং সরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তথ্যমন্ত্রী গোহাটিতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থল পরিদর্শন করেন এবং এ সময় তার প্রতি শ্রদ্ধা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D