১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯
নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় আগ্রহী করার মাধ্যমে একটি সমৃদ্ধ-কল্যাণময় সমাজ গঠনের প্রত্যয় নিয়ে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহবায়ক হারুনুজ্জামান চৌধুরী র্যালির উদ্বোধন করেন। উদযাপন উপ-কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের উপস্থাপনায় র্যালিপূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে হারুনুজ্জামান চৌধুরী বলেন, আমাদের পূর্বসূরিরা আলোকিত সমাজ গঠনের লক্ষে যে প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন, আজ তা মহীরুহ আকার ধারন করেছে। এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব একই সাথে সংসদের প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে একাত্ম হয়ে আমাদেরকে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্যে দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, আমাদের নতুন প্রজন্মকে বইপাঠে আগ্রহী করে তুলতে হবে, না হয় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে আমরা তাদেরকে হারিয়ে ফেলবো।
র্যালিপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন সাহিত্য সংসদের সহসভাপতি কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), মুহম্মদ বশিরুদ্দিন, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, এডভোকেট আবদুল মুকিত অপি, সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, নজরুল একাডেমির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, কেমুসাস’র সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, ক্রীড়ালেখক বদরুদ্দোজা বদর প্রমুখ।
র্যালি শেষে কেমুসাস’র সাহিত্য আসর কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন গবেষক আবদুল হামিদ মানিক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মারক বের করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D