১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯
১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার : যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে সোমবার দেশে ফিরেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। রাত ৮টায় যুবদল নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন অবৈধ সরকারের ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবেশ করার প্রস্তুতি চলছে। যে কোন মূল্যে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেট বিভাগের সর্বস্তরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, এহসানুল করিম মিশু, রফিক উদ্দিন, মঈন উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, এড আব্দুল্লাহ আল হেলাল, ডাঃ সাইদুর রহমান, আব্দুস ছালাম, আব্দুস সাহিদ,শিপন চন্দ, এহসান রেজা চৌধুরী প্রমুখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D