১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯
সাহেদ আহমদ : নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের হিসাব রক্ষক মুর্শেদ আলী মনির গত শনিবার সকাল সাড়ে ৮টায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে সিলামস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি..রাজেউন)। তিনি স্ত্রী ২ পুত্র সন্তান রেখে গেছেন। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরবাদুরপুর গ্রামের বাড়িতে রোববার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। তার আকষ্মিক মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে আসে। গত শনিবার বেলা ১টায় মরহুম মুর্শেদ আলী মনিরের লাশ কলেজ ক্যাম্পাসে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। তার মৃত্যুতে গত শনিবারের প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয় এবং মুর্শেদ আলী মনিরের স্মরণে কলেজ অডিটোরিয়ামে এক শোক সভা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরবাদুরপুর গ্রামের বাড়িতে। সেখানে গতকাল রোববার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের হিসাব রক্ষক মুর্শেদ আলী মনিরের ইন্তেকালে তাৎক্ষনিক কলেজ অডিটোরিয়ামে এক শোক সভা অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম.এ আজিজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। শোক সভায় মরহুম মুর্শেদ আলী মনিরের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এম.এ বায়েছ, সহকারী অধ্যাপক এম.এ জলিল, নুরুল ইসলাম, ছায়া রাণী সাহা, সালাহ উদ্দিন বেলাল, র.ম. বাবর, শিরিনা বেগম, লাকি বেগম, রাহিমা আক্তার, হুমায়নু কবির জুয়েল, প্রভাষক মোবারক হোসেন, সুমনা আক্তার, তাছলিমা বিলকিস প্রমুখ।
এদিকে কলেজের হিসাব রক্ষক মুর্শেদ আলী মনিরের মৃত্যুতে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নি বডির সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তা নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ এর হিসাব রক্ষক মুর্শেদ আলী মনিরের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন-নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী।তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D