১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

হামলাকারী ছাত্রলীগ নেতা শাহ সোহান আহমেদ মুসা
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেফতার করতে গেলে আসামীর ধারালো অস্ত্রের আঘাতে থানার ওসি ও এসআই আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় থানার ওসি (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী মুসার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করতে চাইলে সোহানুর রহমান মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশের উপর এলোপাথাড়ি কুপাতে থাকে। হামলায় ওসি তদন্ত উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। তাদের কুপিয়ে মুসা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওসি তদন্ত উত্তম কুমারকে সিলেটে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D