১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে (৪০) এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি, ৩টি রামদা ও ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ দেখানো হয়েছে।
বুধবার রাতে নগরীর মির্জাজাঙ্গাল থেকে তাদের আটক করে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান। তিনি জানান, পিযুষ কাšির বিরুদ্ধে ১৬ টি মামলা রয়েছে। তাকেসহ অন্যদেরও বিরুদ্ধে আরও মামলা দিয়ে সকালে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
আটক অন্যরা হচ্ছেন- নগরীর মনিপুরী রাজবাড়ীর মৃত আশ্বিনী কুমার পালের ছেলে বাপ্পা পাল (৪২), রামের দিঘীর পারের মৃত পরেশ রায়ের ছেলে মন্টি রায় (৪২) ও জেলার গোলাপগঞ্জের রানীখাইলের রুস্তম খানের ছেলে রায়হান খান (২৫)।
কোতোয়ালী থানার ওসি জানান, মাদক ও অস্ত্র মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D