১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯
এবার লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’। সংগঠনটির ‘বৃক্ষ ভিক্ষা’ থেকে পাওয়া বৃক্ষ রোপণের দ্বিতীয় ধাপে রোববার এ বিদ্যালয়ে ১১৫টি ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর খাদিমনগর দলই পাড়া এলাকার প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ ভিক্ষার প্রাপ্ত বৃক্ষ রোপনের প্রথম ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হয়। রোববারের কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদের সভাপতিত্বে পরিবেশকর্মী বিমান তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেয় ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির।
এ সময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা গুনধর গোয়ালা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেব নাথ, শিক্ষক অলক রঞ্জন পাল , নার্সারী মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আনিস মাহমুদ, পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন, চা শ্রমিক ইউনিয়ন সুরমা ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।
এসময় উপস্থিত ছিলেন ইমজার সদস্য প্রত্যুষ তালুকদার, মাহবুব হাসান রাসেল, অলক চৌধুরী, তৌহিদুল ইসলাম, অসিম সরকার, জাহাঙ্গির আহমেদ, অনিল পাল, অনির্বাণ সেনগুপ্ত। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক এবং প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীরা।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। বৃক্ষ রোপণের মাধ্যমে বিপন্ন হওয়া পরিবেশ বাঁচাতেই ভূমিসন্তান বাংলাদেশের জনসচেতনতা ও গাছ লাগানোয় উৎসাহ দিতে বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষ রোপণের নানা বিষয় সম্পর্কে অবহিত করেন সিলেট নার্সারী মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর।
পরে ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করা হয়। তারা যাতে বৃক্ষ ভিক্ষার আদলে নিজ উদ্যোগে বাড়িতে অথবা বিদ্যালয়ে অন্তত একটি করে গাছ রোপণ করতে বলা হয়।
ভূমিসন্তান বাংলাদেশ জানায়, চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় বৃক্ষ মেলায় বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করে সংগঠনটি ৭৫০টি গাছের চারা সংগ্রহ করে। সংগ্রহকৃত এসব গাছ প্রথম ধাপে লাগানো হয়েছে খাদিমপাড়ার একটি বিদ্যালয়ে। দ্বিতীয় ধাপে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে। পর্যায়ক্রমে সিলেটের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ভিক্ষায় প্রাপ্ত বৃক্ষের রোপণ কর্মসূচি পালিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D