১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত দ্বিতীয় সিলেট জেলা কারাতে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।
তিনি আরো বলেন, ‘ বর্তমান সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে। ক্রীড়াবিদদের মানোন্নয়নে স্টেডিয়াম নির্মাণ ও আধুনিকায়ন করা হচ্ছে। ক্রীড়া শিক্ষাকেন্দ্র গুলোতে আধুনিকায়ন করা হচ্ছে, শারীরিক শিক্ষা কলেজে সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।’
সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সৌমিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার অনুপ কান্তি দাশ। সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লাইসেন্স প্রাপ্ত জাজ কাওসার আহমেদ, মহিলা জাজ এ এস আই লতা পারভীন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি মোজাম্মেল হক মিলন, শফিক আহমদ, বি এম আশরাফুল ইসলাম, শুকুর আলী, মাহফুজুর রহমান, ক্রীড়া সংগঠক ইশতিয়াক আলী সুমন, আল আমিন উল্লা রাসেল, নুরুল ইসলাম সোহেল, মাহবুবুল হক শাহীন, হুসাইন মোহাম্মদ সাগর, ময়জুল ইসলাম রাহার, কারাতে সংগঠক মোয়াজ্জেম হোসেন, আফজাল ইসলাম, ফয়েজ রহমান, জসীম উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, ওয়াহিদ মিয়া, বেলাল হোসেন বুলবুল, হাসিবুর রহমান, রাজু আহমদ, ইনতাজ মিয়া, মো. মকবুল হোসাইন, আবির আল আজাদ, সারোয়ার আহমেদ, ফাহিম আহমেদ, ফরিদ আহমদ, মাহমুদুন্নাবী রাহী, বক্সিং কোচ খালেদ আহমদ, রাকিব আহমেদ, আমিনুল ইসলাম, দেলওয়ার হোসেন প্রমুখ।
এবারকার আসরে আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল খেলাধুলা ভিত্তিক আন্তর্জাতিক নিউজ পোর্টাল ‘ক্রিকেট সকার’। কো-স্পন্সর হিসেবে রয়েছে প্লাটিনাম আইটি, ট্রেড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ বø্যাক ড্রাগন মার্শাল আর্ট একাডেমি। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা এবং অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লাইসেন্স প্রাপ্ত জাজ কাওসার আহমেদ, মহিলা জাজ এ এস আই লতা পারভীনকে সম্মননা স্মারক প্রদান করা হয় এবং বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ প্রতিযোগিতার ২৩টি ইভেন্টে সিলেট বিভাগের ১৪টি একাডেমির মোট ২১০ খেলোয়াড় অংশগ্রহণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D