৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে, তারাই সরকারের রোষানেলে পড়ে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগের হানিমুন দূর না হলে জনগণের মুক্তি নেই।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর শাখা আয়োজনে মিছিলটি অনুষ্ঠিত হয়।
রোহিঙ্গা প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না।
মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন- জাসাস ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D