১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। শেখ হাসিনা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করছেন। তাই শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। দল শক্তিশালী থাকলে ষড়যন্ত্রকারীরা কোনভাবেই দেশকে পিছিয়ে দিতে পারবে না।
লন্ডন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সিরাজের স্বদেশ আগমন উপলক্ষ্যে দক্ষিণ সুরমা নাগরিকবৃন্দের উদ্যোগে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামালের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আজমল আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রাজ্জাক হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।
বক্তব্য রাখেন ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ফজলুল হক, রিয়াজ উদ্দিন, আব্দুল আজিজ হাবান, রুমেল সিরাজ, ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, ডা. মুুহিবুর রহমান মুহিত, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খোকন মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফসান আহমদ লিপু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. দিলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান রনি, সািিকব বকস, আব্দুল মুক্তাদির সাদি, এমদাদুল হক টিটু, প্রনেশ পাল, রুমেল আহমদ, রাহি আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাসির জমসেদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D