৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এ আসনে বিএনপি থেকে যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী তাদের আগামী ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের জানানো যাচ্ছে যে, ৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন আবেদন ফরম উত্তোলন করা যাবে। ৬ সেপ্টেম্বর (শুক্রবার) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। আর ৭ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার হবে। পরে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে মানুষের মধ্যে দলের প্রতি যে আবেগ-উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে তা অভাবনীয়। এতে অবৈধ সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ধ্বনিত হয়েছে। এটা অবৈধ শাসকগোষ্ঠীর উপলব্ধির জন্য সতর্কবার্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D