১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিআরটিসি বাস বন্ধসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সোমবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও ডিআইজ কামরুল আহসানের সাথে মতবিনিময় করেন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এরপরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈঠকে সুনামগঞ্জ-সিলেট রোডে বিআরটিসির নির্দিষ্ট ৪টি বাস চলাচলের সিদ্ধান্ত হয়। একই সাথে পর্যায়ক্রমে সবক’টি দাবি বাস্তবায়ন হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসও প্রদান করা হয়েছে। এ কারণে তারা আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।’
তবে দাবি বাস্তবায়ন না হলে ফের ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D