৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ায় বিএনপির সংরক্ষিত মহিলা আসনের আলোচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার সমালোচনাকারীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি। তবে তার সমালোচনা করার আগে অন্তত একশতবার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে।
সোমবার (২৬ আগস্ট) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি উল্লেখ করে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘তবে তার সমালোচনা করার আগে অন্তত একশতবার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে। পারবেন? না পারলে রুমিনের সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। কারণ রুমিন তাদের তুলনায় কোনো অপরাধই করেননি। তিনি শুধু ভুল করেছেন, নৈতিকতার দিক দিয়ে অশুদ্ধ কাজ করেছেন।’
ব্যারিস্টার রুমিন ফারহানার সমালোচনা কারা করবেন তাও বলে দিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘রুমিনকে সমালোচনা করার অধিকার আছে কেবল দুধরনের মানুষের। (১) যারা নিশঙ্কচিত্তে সবার সব ধরনের অপকর্মের সমালোচনা করেন। (২) বিএনপির সেসব ত্যাগী কর্মীদের যারা বিশ্বাস করেছিলেন যে রুমিন সংসদে গেছেন শুধুমাত্র সরকারের অপকর্ম তুলে ধরতে আর খালেদা জিয়ার মুক্তির দাবি তুলতে।’
ব্যারিস্টার রুমিনকে ‘ভুল স্বীকার’ করে নিতে বলে তিনি লিখেছেন, ‘আর রুমিন, আপনি আপনার ভুল স্বীকার করে নিন। আপনি সাধারণ নাগরিক বা আইনজীবী হিসেবে জমির জন্য আবেদন করলে দোষ ছিল না। আপনাদেরই ভাষায় অবৈধ সংসদের এমপি হিসেবে আপনি এ আবেদন করতে পারেন না।’

আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি। তবে তার সমালোচনা করার আগে অন্তত একশত বার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে।
পারবেন? না পারলে রুমিনের সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। কারণ রুমিন তাদের তুলনায় কোনো অপরাধই করেননি। তিনি শুধু ভুল করেছেন, নৈতিকতার দিক দিয়ে অশুদ্ধ কাজ করেছেন।
রুমিনকে সমালোচনা করার অধিকার আছে কেবল দুধরনের মানুষের। ১) যারা নিশঙ্ক চিত্তে সবার সব ধরনের অপকর্মের সমালোচনা করেন ২) বিএনপির সেসব ত্যাগী কর্মীদের যারা বিশ্বাস করেছিলেন যে রুমিন সংসদে গেছেন শুধুমাত্র সরকারের অপকর্ম তুলে ধরতে আর খালেদা জিয়ার মুক্তির দাবি তুলতে।
আর রুমিন, আপনি আপনার ভুল স্বীকার করে নিন। আপনি সাধারন নাগরিক বা আইনজীবী হিসেবে জমির জন্য আবেদন করলে দোষ ছিল না। আপনাদেরই ভাষায় অবৈধ সংসদের এমপি হিসেবে আপনি এ আবেদন করতে পারেন না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D