৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
সিলেট নগরীর তালতলা এলাকা থেকে ১৪ জুয়াড়িকে আটক করেছে র্যাব। এর আগে একই স্থান থেকে দুই দফায় প্রায় অর্ধ শত জুয়াড়িকে আট করেছিল পুলিশ। ধারাবাহিক অভিযান চলমান থাকলেও সেখানেই নিরাপদ আস্তানা গড়ে তুলেছে জুয়াড়িরা।
সোমবার দিবাগত রাতে তালতলা চন্দ্রিকা মার্কেটের এশটি কক্ষ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হচ্ছেন- চান মিয়া (৪৪), ফাহাদ মিয়া (২৭), রোকন আহমদ (২৮), বিল্লাল মিয়া (৪২), টিটু আহমেদ (২৭), শাহিন মিয়া (২৪), বাবুল দেব (৩৫), সুভাস দে (৩৫), কামরুল হক (২৫), শাহীন ইসলাম (২২), শামিম আহম্মেদ (২৬), ইয়াছিন মিয়া (২১), তারিক আহমেদ (২৭) ও গৌতম দেব (৪২)।
উদ্ধারকৃত আলামতসহ তাদের সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D