৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
বিমান দুর্ঘটনায় কোনো যাত্রী মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৪০ লাখ টাকা পাওয়ার বিধান রেখে আকাশপথ পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) আইন ২০১৯ খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠকে এই আইনের অনুমোদন করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন ।
সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সভায় মোট ছয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে আকাশপথে পরিবহন আইন-২০১৯-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে।
আগে দেশে বিমান দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণের কোনো বিধান ছিল না জানিয়ে তিনি বলেন, বিমানযাত্রীদের অধিকার সুরক্ষার জন্য এই আইনটি করা হয়েছে। ফলে নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবার কম ক্ষতিপূরণ পেয়েছে। এ বিষয়ে আইন থাকলে ক্ষতিপূরণ পেত কয়েক গুণ বেশি। একেকজন কমপক্ষে ১ কোটি ৪০ লাখ টাকা করে পেত।
এছাড়া এই আইনে মন্ট্রিল কনভেনশন ১৯৯৯ অনুযায়ী কোনো ফ্লাইটে যাত্রী নিহত হলে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি যাত্রী আঘাতপ্রাপ্ত হলে এবং লাগেজ হারিয়ে গেলেও ক্ষতিপূরণ দেয়ার বিধান রাখা হয়েছে।
তিনি আরও জানান, আইনটি কোনো উড়োজাহাজ কর্তৃপক্ষ ভঙ্গ করলে সেই কোম্পানির বিরুদ্ধে এই আইনের পৃথক ধারা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সে ক্ষেত্রেও মন্ট্রিল কনভেনশন ১৯৯৯ অনুযায়ী যাত্রীর মৃত্যুর ঘটনায় যাত্রী প্রতি ১ লাখ ৪০ হাজার ডলার করে জরিমানা করা হবে ওই উড়োজাহাজ কোম্পানিকে। এই টাকা আদায় করবে সরকার। পরে তা যাত্রীকে দেয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে।
এছাড়াও ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সংশ্লিষ্ট উড়োজাহাজ কোম্পানির কাছ থেকে প্রতি কেজির জন্য ৭০ ডলার করে জরিমানা আদায় করবে সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D