৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
আপনাদের বলছি, নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, যেকোনো সময় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নিজের কর্মকাণ্ডের কারণেই এই সরকারের পতন হবে, পতন যখন হবে; নতুন সরকার গঠিত হবে জানিয়ে নিজের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) নির্বাচনের জন্য প্রস্ততি নিতে নির্দেশ দিয়েছেন কর্নেল (অব.) অলি আহমেদ।
শনিবার (২৫ আগস্ট) বিকালে এক অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে এ নির্দেশনা প্রদান করেন জাতীয় মুক্তিমঞ্চের এই আহ্বায়ক।
সময় বেশি হাতে থাকবে না জানিয়ে তিনি তার দলকে আরও বলেন, ‘এলডিপির যারা সদস্যরা আছেন তাদেরকে আমি সভাপতি হিসেবে নির্দেশ দিচ্ছি- আপনার প্রস্তুতি নিন, নির্বাচনি এলাকা প্রস্তুত করুন। দেশবাসীকেও বলব আপনারাও প্রস্তুত হোন। কারণ, সময় বেশি হাতে থাকবে না।’
এলডিপির সভাপতি বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজ হাতে নিয়েছি। আমাদের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা যারা আজকে যোগদান করেছেন তাদের মধ্যে যারা প্রার্থী হতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব- আপনাদেরকে নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না।’
রাজধানীর কাওরান বাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মী জাতীয় মুক্তিমঞ্চে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, যোগদানকারীদের মধ্যে আইনজীবী শরীফ আবদুল্লাহ হিল সাকী, আবদুল জলিলসহ ওয়ালী উল্লাহ ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D