১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
বিশ্বনাথে বাড়ির রাস্তায় দেয়াল নির্মাণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুক্তরাজ্য প্রবাসীসহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের মটুককোনা গ্রামের মৃত নুরুজ আলীর পুত্র প্রবাসী আখতার হোসেন গং ও আবদুল আহাদের পুত্র সেলিম মিয়া গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসেন (৪০), তার ছোট ভাই শাহজাহান মিয়া (৩৫), মিজানুর রহমান (৩০), ফারহান হোসেনকে (২৫), রেজওয়ান আহমদ (২৬), ছোট বোন তান্নি বেগম (২০) ও সেলিম মিয়া (৩৮), তার ছোট ভাই সায়েখ মিয়া (৩২), লায়েক মিয়া (২৬) এবং মধ্যস্থতাকারী একই গ্রামের জাকির হোসেন (১৮), রুশন আলী (২৭)। গুরুতর আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মটুককোনা গ্রামের আখতার হোসেন ও সেলিম আহমদ একে অপরের চাচাতো ভাই এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। আর দুই বাড়ির মধ্যখানে সরকারি গোপাটকেই রাস্তা হিসেবে উভয় পক্ষ ব্যবহার করে আসছেন। বৃহস্পতিবার সেলিম আহমদ পক্ষের লোকজন তাদের বাড়ির সামনে ওই রাস্তায় দেয়াল নির্মাণ করে দখল করতে চাইলে এতে বাঁধা দেন আখতার হোসেন পক্ষের লোকজন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রবাসী আখতার হোসেনের দাবি, প্রতিপক্ষের লোকজন দেয়াল নির্মাণ করে বাড়ির রাস্তা বন্ধ করতে চাইলে তারা বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমসহ প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করেন।
সেলিম আহমদ কিংবা তার অপর ভাইদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে এব্যাপারে তারা কোন মন্তব্য করতে রাজী হননি।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D