১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার : সিলেটের মইয়ারচর বড় বাড়ি নিবাসী, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, দলিল লেখক আব্দুল মুকিতের ছেলে ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমদ(১৭) পুকুরে ডুবে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি ২০১৯ সালে এস এস সি পরিক্ষায় উত্তির্ন হয়ে একটি কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এ ব্যাপারে পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসলরত অবস্থায় ডুবে যান জুবায়ের আহমদ। পরে তার দেহ ভেসে উঠলে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ বাদ এশা মইয়ারচর জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D