১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯
২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার : একটি মিথ্যা মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা যুবদল নেতা মঈন উদ্দিন। নিজ এলাকার ষড়যন্ত্রমূলক একটি মামলায় কারাভোগ করছিলেন তিনি। রোববার তার জামিন হলেও একদিন পর জামিননামা কারাগারে পৌছলে সোমবার সকালে মুক্তি লাভ করেন। পরে যুবদল তাকে কারাফটকে সংর্বধনা দেয়, এসময় তারা জেল গেটে যুবদল নেতা মঈন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য কিছুদিন আগেও জাতীয় নির্বাচন ঘিরে গায়েবী মামলায় আরো দুইবার যুবদল নেতা মঈন উদ্দিন কারাভোগ করেন।
কারামুক্তদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, এহসানুল করিম মিশু, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, তমিজুল ইসলাম, ডাঃ সাইদুর রহমান, রহিম উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, আব্দুস সাহিদ, নাসির আহমদ, জুনেদ মিয়া, আব্দুল মন্নান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D