৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন আজ সোমবার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এস জয়শঙ্কর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। এ সময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানাবেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
একই দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর এ কে আবদুল মোমেন এবং এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাতের কথা রয়েছে।
গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এস জয়শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D