১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯
১৮ আগস্ট ২০১৯, রোববার : সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের মুক্তির দাবি জানিয়েছে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সিলেট সদর উপজেলা শাখা। শনিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মনজু আহমেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, জাহাঙ্গীর আলম একজন মুজিব আদর্শের অগ্রসৈনিক। তিনি জনপ্রিয় যুবনেতা ও সমাজ সেবক। কিন্তু শহরতলীর শাহপরান এলাকায় একটি সৃষ্ট ঘটনায় পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীর আলমের উপর মামলা দায়ের করা হয়। ঐ মামলায় জাহাঙ্গীর আলম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১৪ আগষ্ট নিম্ন আদালতে স্থায়ী জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D