১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট কলঙ্কিত অধ্যায়। স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান শহিদ হন। একই সাথে শহিদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ অনেক নিকট আত্মীয়। এ নৃশংস ঘটনা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন আয়োজিত জাতির জনকের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি। মন্ত্রী আরও তিনি বলেন, ‘ঘাতকরা জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এ দেশের লাখো কোটি বাঙালির স্বরণ করবে ও উনার আর্দশ ধারণ করবে।’
এম এ মান্নান বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা দেশকে পিছিয়ে রেখেছিল। কিন্তু আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। প্রধানমন্ত্রী পিতা ও পরিবার হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম-আয়ের এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। এসব কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা যারা করেছে তারা সবাই দণ্ডপ্রাপ্ত খুনি। তাই তারা যেখানেই থাকুক না কেনো খুব শীঘ্রই তাদের দেশে এনে শাস্তি কার্যকর করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, আপ্তাব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পিপি অ্যাড. শামছুন নাহার শাহানা রব্বানী, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম প্রমুখ।
এর আগে সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তারা সুনামগঞ্জ কালেক্টরেট চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শিল্প কলা একাডেমিতে গিয়ে সভায় মিলিত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D