১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার : বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আগামী ১৬ আগস্ট, শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এ দোয়া মাহফিল আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার বাদ আছর বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অনিবার্য কারণ বসত তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ ফখরুল হক।
উক্ত দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D