১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯
১৪ আগস্ট ২০১৯, বুধবার : আগামীকাল ১৫ অগাস্ট বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন। এই দিন উপলক্ষে তার কারামুক্তি-রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ।
আগামীকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বাদ আসর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফখরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামিম সিদ্দিকী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ৭৫তম জন্মদিনে তার রোগমুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথা সময় উপস্থিত থেকে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D