৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বাপেক্স প্রকৌশলী মাহবুল্লাহ হক (৩৫) মারা গেছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিএসএমএমইউ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ তিনি।
এ বিষয়ে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, ঈদুল আজহার দিন (সোমবার) বিকাল ৪টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল।
তিনি বঙ্গবন্ধু মেডিকেলে মাত্র ১৮ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন। এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন গর্ভবতী মা মৃত্যুবরণ করেন।
তিন সন্তানের পিতা মাহবুল্লাহ হকের বাড়ি রাজবাড়ী জেলার পাংশায়। তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের ম্যানেজার (খনন)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D