১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার : সিলেট বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কাদি-মলিক গ্রামের দক্ষিণ বাড়ি যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম উদ্দিন শাহিদের পিতা দরাছত আলী দরই মিয়া গতকাল বিকাল ৫ ঘটিকার সময় সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ্জ্ব পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৪ বছর। তিনি ২ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা শেষে সৌদি আরবের মক্কা জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন সম্পন্ন করা হইবে। এতে সকলের দোয়া কামনা করেছেন মরহুমের ছেলে এনাম উদ্দিন শাহিদ।
যুবদলের শোক : সিলেট জেলা যুবদলের সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম উদ্দিন শাহিদের পিতা, দরাছত আলী দরই মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা যুবদল। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D