১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
বাসার ছাদ থেকে পড়ে নিহত এসএমপি’র নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার মাগরিবের পর নয়াসড়ক জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে নগরীর মানিকপীর (রহ.) করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
এর আগে আসরের নামাজের পর তার কর্মস্থল সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার জুবের আহমদের মরদেহে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সালাম জানানো হয়।
উল্লেখ্য, রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে নগরীর চারাদিঘীরপার এলাকার আল আমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠেন জুবের আহমদ। এসময় হঠাৎ তিনি অসাবধানতা বশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় মিরবক্সটুলাস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জুবের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D