১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
৪ আগস্ট ২০১৯, রোববার : সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম হজ্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ যুক্তরাজ্যে যাওয়ায় তাদের অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল কাহির চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
আব্দুল কাহির চৌধুরী বর্তমানে সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল সিলেট জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সাথে সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংগঠনিক কাজে তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D