১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯
সিলেট নগরীর তেররতন এলাকায় অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী আঞ্জু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৯। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৪টি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি ওবাইনসহ গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তেররতনের আঞ্জু মিয়ার নিজ বাসায় এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত আঞ্জু মিয়া (৫০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
সন্ত্রাসী আঞ্জু মিয়াকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D