৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯
ভয়াবহ ডেঙ্গুজ্বরের জন্য দায়ী এডিস মশা নিধনে নতুন ওষুধ ব্যবহারের জন্য পরীক্ষা চলছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘ডেঙ্গু প্রতিরোধে শুধুই মুখের কথায় বসে নেই সরকার। যত দ্রুত সম্ভব কার্যকর ওষুধ আমদানি করা হবে।’
শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় নতুন আমদানি করা ওষুধ পরীক্ষা শেষে শিগগিরই এর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশা ধ্বংস না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ লড়াই চালাবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ ডেঙ্গুজ্বর দেশে মানবিক সঙ্কট তৈরি করেছে। এই সঙ্কট থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ওবায়দুল কাদের বলেন, শুধু বাংলাদেশ নয়, এডিস মশার কারণে চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইনেও হাজার হাজার মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, এডিস মশা সারা দেশে ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে। এই মশা নিধনে নতুন কার্যকর ওষুধ ব্যবহারের জন্য পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে খুব শিগগির তা প্রয়োগ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D