৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৯
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
সোমবার (২৯ জুলাই) রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে পদত্যাগ দাবি করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করতে পারে বলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) আগেই সরকারকে সতর্ক করেছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু ডেঙ্গুকে মেয়রেরা গুজব বলেছিলেন।
স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল বলন, ডেঙ্গু প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করবে। এতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাশাপাশি দলের নেতা-কর্মীদের অংশ নিতে বলা হয়েছে।
বৈঠকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এতে মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D