সিলেট মহানগর যুবলীগের নেতৃত্বে আলম খান মুক্তি ও মুশফিক জায়গীরদার

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

সিলেট মহানগর যুবলীগের নেতৃত্বে আলম খান মুক্তি ও মুশফিক জায়গীরদার

২৮ জুলাই ২০১৯, রবিবার : সিলেট মহানগর যুবলীগের সভাপতি হিসাবে আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক হিসাবে মুশফিক জায়গীরদার নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে তাদের নাম ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

আলম খান মুক্তি সভাপতি পদে ও মুশফিক জায়গীরদার সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে মুক্তি ৩৬৮ ভোট এবং মুশফিক ৩৭০ ভোট পান।

মুক্তি সদ্যবিলুপ্ত কমিটির আহবায়ক ও মুশফিক সিনিয়র যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করেন।

এর আগে শনিবার দুপুরে রেজিস্ট্রি মাঠে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে কাউন্সিলরদের ভোটে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট